আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় দৈনিক পত্রিকায় যে কোন সংবাদ এবং সরকারী-বেসরকারী বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন... ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়:ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস
ad728

সাভারে প্রেসিডেন্সি স্কুলে উৎসবমুখর পরিবেশে ফল ও সবজি মেলা প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সত্যের সংবাদ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সাভারে প্রেসিডেন্সি স্কুলে উৎসবমুখর পরিবেশে ফল ও সবজি মেলা প্রদর্শনী অনুষ্ঠিত


শেখ এ কে আজাদ,সাভার:
 সাভার পৌর জ্বালেশ্বর এলাকায় অবস্থিত শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি স্কুলের প্রাঙ্গণে বর্ণাঢ্য ফল ও সবজি মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ জুন ২০২৬ স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ফল ও সবজি খেতে পারলে প্রতিটি মানুষ সুস্থ থাকবে। জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুষ্টিকর খাবারের মধ্যে ফল ও সবজি অন্যতম। প্রেসিডেন্সি স্কুল যে আয়োজন করেছে এটি খুবই ভাল আয়োজন। এ আয়োজনের কথা জেনে আমি এসেছি, খুব ভাল লেগেছে। প্রতিটি প্রতিষ্ঠান এমন আয়োজন করলে সকলের নিকট বার্তা পৌঁছে যেত। ফল ও সবজি মেলার আয়োজন খুবই ভাল উদ্যোগ। ফল ও সবজি দেহ সুস্থ রাখে, লেখাপড়ায় মনোযোগী হওয়া যায়, পড়ালেখা ভাল হয়।"

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ল্যাবরেটরি কলেজের অধ্যক্ষ ও প্রেসিডেন্সি স্কুলের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রেসিডেন্সি স্কুলের উপদেষ্টা নাদিয়া নূর জুই। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্সি স্কুলের উপদেষ্টা নাদিয়া নূর জুই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা আজকে ফল ও সবজি সম্পর্কে যা শিখলা , এটা বইয়ের চেয়ে দামি শিক্ষা । পেট ভাল থাকলে মাথা ভাল থাকবে ভাই।"

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন এবং সভাপতিত্বের দায়িত্ব পালন করেন প্রেসিডেন্সি স্কুলের অধ্যক্ষ সাবিরা ইয়াছমিন।

প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনায় স্কুল প্রাঙ্গণে মোট ৭টি স্টল স্থান পায়। এর মধ্যে ৬টি স্টল বাণিজ্যিকভাবে প্রদর্শনী করে এবং একটি স্টল স্কুলের নিজস্ব উদ্যোগে বিভিন্ন ফল ও সবজি নিয়ে প্রদর্শনী করে। স্টলগুলো হলো: মিঠাই সপ, ফুড মেনু, ঝাল মিষ্টি সপ, কটুম বাড়ী, স্বাধের রাজ্য, নিজস্ব স্টল ও দূর্বিকা।



ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300