আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় দৈনিক পত্রিকায় যে কোন সংবাদ এবং সরকারী-বেসরকারী বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন... ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়:ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস
ad728

গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত,

রিপোর্টারের নাম: সত্যের সংবাদ
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত,

গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত, 

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার   জয়দেবপুরস্থ  রেস্টুরেন্ট 'ফুড ফ্যান্টাসি'-তে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন  আনসারী  এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। 

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,শফিকুল ইসলাম ভৃঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন অরণ্য, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদুল্লাহ বাদল প্রমুখ।  

এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের টঙ্গী প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের  যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন সাংগঠনিক সম্পাদক আলী আজগর পিরু জাকারিয়া আল মামুন, শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাবের, সাধারণ সম্পাদক এম মুনসুরুল ইসলাম মাসুম ও শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক উসমান গনি  প্রমুখ। 

ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং গাজীপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন। বক্তারা বলেন, প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি গাজীপুরের সাধারণ মানুষের অধিকার রক্ষার একটি আস্থার জায়গা।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত  পরিচালনা করেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার।  বিশেষ করে সাংবাদিক পেশার উত্তরোত্তর সাফল্য এবং মরহুম এবং মরহুমা সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সবশেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300