আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় দৈনিক পত্রিকায় যে কোন সংবাদ এবং সরকারী-বেসরকারী বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন... ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়:ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস
ad728

সাভার পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম: সত্যের সংবাদ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সাভার পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত


সাভার পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি
এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সাভার পৌর জাতীয় পার্টি।

শনিবার (১৮) জুলাই বিকেলে সাভারের একটি শিক্ষা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর জাতীয় যুব সংহতির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা জাতীয় ছাত্র সমাজের নেতা মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক ঢাকা জেলা ছাত্রনেতা মোঃ হামিদুর রহমান লাভলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আলমগীর হোসেন। অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ রাসেল, মাসুম মল্লিক, মোঃ রুহুল আমিন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথি মোঃ হামিদুর রহমান লাভলু বলেন, "আসুন আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করি।"


আলোচনাসভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি একটি সুশীল ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। জাতীয় পার্টি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। জাতীয় পার্টি সাধারণ জনগণের পাশে থেকে ন্যায্য অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনীতির অবস্থা থেকে সকল প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ যে রোডম্যাপ করে গেছেন তা বাস্তবায়ন করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে সকল ধরনের হিংসার রাজনীতি বন্ধ করা হবে।

বক্তারা বলেন, "কে জাতীয় পার্টি, কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত দেখার বিষয় নয়। আমরা মানুষ, আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই।"


অনুষ্ঠান শেষে মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300