আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় দৈনিক পত্রিকায় যে কোন সংবাদ এবং সরকারী-বেসরকারী বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন... ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়:ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস
ad728

সাভার পৌর মজিদপুর এলাকার এক দোকানির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম: সত্যের সংবাদ
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সাভার পৌর মজিদপুর এলাকার এক দোকানির মরদেহ উদ্ধার

সাভার পৌর মজিদপুর এলাকার এক দোকানির মরদেহ উদ্ধার


সাভারে কালাম মিয়া নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মরদেহের মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

রবিবার (১৫ মার্চ) সকালে স্থানীয়দের খবরে পৌরসভার মজিদপুর এলাকা থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। 

নিহত কালাম মিয়া (৩৫) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিয়ার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

পুলিশ জানায়, নিহত কালাম সাভারের মজিদপুর এলাকায় ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি দোকান পরিচালনা করতেন। তিনি শনিবার রাতে দোকান বন্ধ করে আর বাসায় ফেরেনি। পরে স্থানীয়রা সকালে পাশের একটি মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে কোনো এক সময় ওই দোকানিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর দুর্বৃত্তরা আগুন দিয়ে মরদেহের মুখমণ্ডল বিকৃত করার চেষ্টা করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300