আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় দৈনিক পত্রিকায় যে কোন সংবাদ এবং সরকারী-বেসরকারী বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন... ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়:ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস
ad728

ধামরাইয়ে তিন মাসেই ইউএনওর বদলি, জনমনে প্রশ্ন

রিপোর্টারের নাম: সত্যের সংবাদ
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ধামরাইয়ে তিন মাসেই ইউএনওর বদলি, জনমনে প্রশ্ন?

ধামরাইয়ে তিন মাসেই ইউএনওর বদলি, জনমনে প্রশ্ন

শেখ এ কে আজাদ,সাভার:
 ধামরাই উপজেলা–এ যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবীব–কে বদলি করা হয়েছে। হঠাৎ এই বদলিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

বিশেষ করে সম্প্রতি অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে জেল দেওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। স্থানীয়দের দাবি, অবৈধ মাটির ব্যবসা বন্ধে তার উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছিলেন। এরই মধ্যে হঠাৎ তার বদলির নির্দেশ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বও উপজেলা নির্বাহী অফিসার পালন করেন। ফলে এই গুরুত্বপূর্ণ পদে ঘন ঘন বদলি হলে সেবাপ্রার্থীরা নানা ধরনের ভোগান্তিতে পড়েন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সচেতন মহলের মতে, স্বল্প সময়ের মধ্যে বারবার ইউএনও বদলি হলে প্রশাসনিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন আকস্মিক বদলির বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন বলে তারা মনে করছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300