ধামরাইয়ে শহীদ জিয়ার আদর্শে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন: তমিজ উদ্দিন এমপি।আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, "শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল এদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। আমরা ধামরাইয়ের প্রতিটি প্রান্তে কৃষিবান্ধব পরিবেশ ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ
শেখ এ কে আজাদ,সাভার:
ঢাকার সাভারের সন্নিকটে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ উদ্বোধন হলো। ৬ মো বুধবার বেলা ১১টার সময় কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড এলাকায় খাল খননের কাজ উদ্বোধন করেন প্রধান ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
জনগণের দূরগোড়ায় সেবামূলক রাজনীতি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তমিজ উদ্দিন বলেন, "বিএনপি সবসময় উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ১৯৭৭ সালে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন বিপ্লবের সূচনা করেছিলেন, আজ আমরা সেই পথে ধামরাইয়ের কৃষকদের মুখে হাসি ফোটাতে খাল খননের কাজ শুরু হলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের দূরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।"
ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে:
লাড়ুয়াকুণ্ড -বাসাইল - বাড়িগাঁও বংশী নদী পর্যন্ত সহ সংশ্লিষ্ট খালগুলো খননের কাজ চলবে । বর্ষা মৌসুমে দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা দূর করা এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করার লক্ষ অর্জিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মোহিতুল ইসলাম,কুল্লা ইউনিয়নের প্রশাসক ও ধামরাই উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টর জোহরা খাতুন পলি, ধামরাই উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত ,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হকসহ অনুষ্ঠানে জনপ্রতিনিধি ছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাকর্মীরা বলেন , আওয়ামী দুঃশাসনের অবসরের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ায় এখন উন্নয়নমূলক কাজগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে হবে। তারা এই খাল খনন উদ্যোগকে কৃষি বিপ্লবের একটি অংশ হিসেবে অভিহিত করেছেন।
প্রধান অতিথি এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, "শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল এদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। আমরা ধামরাইয়ের প্রতিটি প্রান্তে কৃষিবান্ধব পরিবেশ ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ। এই খাল খননের ফলে অত্র এলাকার কয়েক হাজার একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে "কৃষক।"
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিকে ধারণ করে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ঐক্য আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "সরকারি তদারকিতে এই প্রকল্পের কাজ স্বচ্ছতার সাথে শেষ করা হবে। স্থানীয় কৃষকদের পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং জলাবদ্ধতা দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।"
এ জাতীয় আরো খবর..