প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
সাভারের বক্তারপুর ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সাভারের বক্তারপুর ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে ৩ শতাধিক ঈদ উপহার বিতরণ
শেখ এ কে আজাদ,সাভার:
ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি লি: এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসময় সমিতির সদস্য ও সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকাসহ বিভিন্ন মহল্লার এতিম অসহায় দুস্থ মহিলা ও পুরুষদের মাঝে শতাধিক ঈদ উপহার নিয়ে আসেন প্রতিষ্ঠানটি কর্ণধার ও বিএনপির জননেতা তালুকদার মো: জাহিদুল ইসলাম জুয়েল। রবিবার (৮) মার্চ বিকেলে বক্তারপুর দরবার শরীফ সংলগ্ন বাজারে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার দেয়া হয়। এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ৩ নং ওয়ার্ডের কয়েকবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:খোরশেদ আলম (মেয়র প্রার্থী)।
মো:খোরশেদ আলম (মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করে) এতিম অসহায় দুস্থ মহিলা ও পুরুষদের মাঝে ৩ শতাধিক
ঈদ উপহার বিতরণ করেন , তিনি সকল সাভার পৌরবাসীকে আগামী পৌর নির্বাচনের জন্য দোয়া কামনা করছেন। ঈদ উপহারে পন্য সামগ্রী মধ্যে ছিল চাল ১ কেজি, ডাল ১ কেজি সেমাই ১ প্যাকেট তেল ১ কেজি চিনি ১ কেজি আলু ২ কেজি পিয়াজ ২ কেজি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সত্যের সংবাদ