প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পরিবারকে আমন্ত্রণ জানালো জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পরিবারকে আমন্ত্রণ জানালো জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
এছাড়া, আমীরে জামায়াত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সত্যের সংবাদ