প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ
সাভার উপজেলা অন্তর্ভুক্ত বিরুলিয়ায় ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ব্লেন্ডার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সাভার উপজেলা থেকে বরাদ্দকৃত এসব উপহার বিরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোয়ারা আক্তার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্ৰাম্য আদালতের চেয়ারম্যান ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক সহ ইউপি সদস্যরা। এসময় মোঃ মনিরুল হক বলেন, এই উপহার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরো উৎসাহিত করবে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। এ সময় শিক্ষার্থীরা এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সত্যের সংবাদ